Monday, November 18, 2019

‘লাল সিং চাড্ডা’ আমিরের পয়লা দর্শন। Amir Khan. Lal Singh Chaddha.

‘লাল সিং চাড্ডা’ আমিরের পয়লা দর্শন ‌‘সাট শ্রী আকাল জি, মাইসেলফ লাল..লাল সিং চাড্ডা’। সোমবার (১৮ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আসন্ন ছবি ‘লাল সিং চাড্ডা’র ফাস্ট লুক প্রকাশ করে এভাবেই নিজেকে পরিচয় দিয়েছেন আমির খান। ছবিটিতে দেখা যাচ্ছে- ছাই রঙের প্যান্ট, চেক শার্ট, মাথায় গোলাপি রঙের পাগড়ি পরে হাতে একটি ফাইল নিয়ে ট্রেনের সিটে বসে রয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। তবে ৫৪ বছর বয়সী এই তারকার লম্বা লম্বা দাড়িগুলো সবচেয়ে বেশি নজর কেড়েছে দর্শকের। গত মার্চে নিজের ৫৪তম জন্মদিনে ‘লাল সিং চাড্ডা’ ছবিটির ঘোষণা দেন আমির খান। হলিউড ক্লাসিক ‘ফরেস্ট গাম্প’-এর রিমেক এটি। মার্কিন লেখক উইনস্টোন গ্রুম ১৯৮৬ সালে লেখেন ‘ফরেস্ট গাম্প’ উপন্যাসটি। ১৯৯৪ সালে সেটি নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেন পরিচালক রবার্ট জেনাকিস। মুক্তির পর থেকে টম হ্যাংকস অভিনীত এ ছবি সেরা ছবি, সেরা পরিচালনা এবং সেরা অভিনয়সহ আরও তিনটি বিভাগে মোট ছয়টি অস্কার জিতে নিয়েছে। গত ১ নভেম্বর পাঞ্জাবে শুরু হয়েছে ‘লাল সিং চাড্ডা’র শুটিং। ছবিটিতে আমির খানের সহশিল্পী হিসেবে রয়েছেন কারিনা কাপুর খান। সব ঠিক থাকলে ২০২০ সালের বড়দিনে মুক্তি পাবে ছবিটি।

কিয়ারার পেটে অক্ষয়ের সন্তান, কারিনার সন্তানের বাবা কে? Good Newwz. Kiara Advani. Akshay Kumar.

কিয়ারার পেটে অক্ষয়ের সন্তান, কারিনার সন্তানের বাবা কে? বলিউডের এই সময়ের আলোচিত নায়িকা কিয়ারা আদবাণী। ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছেন তিনি। এখনো বিয়ের পিঁড়িতে বসেননি তবে এর এর আগে মা হচ্ছেন বলে সুখবর দিলেন নায়িকা। আর তার গর্ভে নাকি অক্ষয় কুমারের সন্তান। এমন সংবাদ দিয়ে সবাইকে চমকে দিয়েছেন কিয়ারা। এখানেই শেষ নয় তার সঙ্গে নাকি মা হতে যাচ্ছেন নায়িকা কারিনা কাপুরও। তার গর্ভে নাকি দিলজিৎ দোসাঞ্জের সন্তান ৷ গোলমাল লেগে গেছে কিয়ারার দেওয়া এমন সুসংবাদে। আসল খবর হলো এই সব ঘটনা ঘটেছে ‘গুড নিউজ’ সিনেমায় ৷ প্রকাশিত হয়েছে সিনেমাটির ট্রেলার। আর এই ট্রেলারেই দেখা যাচ্ছে সন্তানসম্ভবা দুই নায়িকাকে ৷ ছবিটিতে অক্ষয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন কারিনা কাপুর। অক্ষয় কুমার সিদ্ধান্ত নেন আইভিএফ পদ্ধতির মাধ্যমেই মা হবেন অক্ষয়ের স্ত্রী কারিনা। অন্যদিকে দিলজিত দোসাঞ্জের স্ত্রী কিয়ারাও আইভিএফ পদ্ধতিতে মা হবেন । কিন্তু নাম বিভ্রাটের কারণে আইভিএফ ক্লিনিকে একের স্পার্ম অন্যের গর্ভে প্রবেশ করানো হয়। আর সেখানেই শুরু হয় গণ্ডগোল। আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ ছবির মাধ্যমেই বলিউডে পরিচালক হিসাবে অভিষেক হবে রাজ মেহেতার। ছবিটির সহ প্রযোজকের ভূমিকায় রয়েছেন করণ জোহর।