Sunday, June 16, 2024

ক্রিকেট খেলায় রান কিভাবে হিসাব করা হয়। How Ran Rate is calculated in Cricket

"নেট রান-রেট" হিসাব করা সহজ একটি বিষয়, আর পাঁচ-সাতটা সহজ অংকের মতই সহজ। আমি জানি অনেকেই জানেন সেটা, তবে অনেকে অংক করার ভয়ে সেই নেট রান-রেট বুঝার ধারেকাছে দিয়ে যেতে চান না। এই পোস্টে একদম সহজ করে বলবো কেনো টি২০ বিশ্বকাপে বাংলাদেশ ৩ ম্যাচ খেলার পর রানরেট +০.৪৭৮! পোস্টের শেষে বাংলাদেশের নেপালের সাথে হারলেও সুপার এইট উঠার সমীকরণটা হালকা করে বলবো। ➡️ বাংলাদেশ ৩ ম্যাচ খেলেছে, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস এর সাথে। সেই তিন ম্যাচ বাংলাদেশ কত রানরেটে রান করেছে ও কত রানরেটে কন্সিড করেছে, সেটা বের করে দুইটার পার্থক্য বের করলেই কাজ শেষ। 🟢 বাংলাদেশ রান করেছে- শ্রীলঙ্কার সাথে ১৯ ওভারে ১২৫ সাউথ আফ্রিকার সাথে ২০ ওভারে ১০৯ নেদারল্যান্ডসের সাথে ২০ ওভারে ১৫৯ অর্থাৎ ৩ ম্যাচের ওভার আর রান যোগ করেন, (১৯+২০+২০)= ৫৯ ওভারে বাংলাদেশ করেছে (১২৫+১০৯+১৫৯)= ৩৯৩! এবার রানরেট হিসাব তো আলাদা করে বুঝানোর কিছু নেই, (রান÷ওভার) অর্থাৎ ৩৯৩÷৫৯= ৬.৬৬১ 🟢 তার মানে বাংলাদেশ রান করেছে ৬.৬৬১ রানরেটে 🔴 এবার হিসাব করেন রান কন্সিড করেছে কিভাবে? শ্রীলঙ্কার সাথে ২০ ওভারে ১২৪ দক্ষিণ আফ্রিকার সাথে ২০ ওভারে ১১৩ নেদারল্যান্ডসের সাথে ২০ ওভারে ১৩৪ 🔴 হিসাব করেন মোট, ৬০ ওভারে ৩৭১, রানরেট ৩৭১÷৬০= ৬.১৮৩ ➡️ এবার কত রানরেটে রান করেছে আর কত রানরেটে কন্সিড করেছে, তার পার্থক্য বের করুন, ৬.৬৬১-৬.১৮৩= ০.৪৭৮! ✅ একদম সহজ হিসাব, নেট রানরেট এভাবেই হিসাব করা হয়! 🚨 সুপার এইটে বাংলাদেশ এখনো শিউর না কারণ নেদারল্যান্ডস শ্রীলঙ্কাকে হারালে তারা পাবে ৪৷ আর বাংলাদেশ নেপালের কাছে হারলে তাদেরও ৪, তখন নেটরানরেটের হিসাব আসবে। নেদারল্যান্ডস এই টুর্নামেন্টে রান করেছে ৫৮.৪ ওভারে ৩৪৬, রানরেট (৩৪৬÷৫৮.৬৬)= ৫.৮৯৮, অপর দিকে রান দিয়েছেন ৫৮.৫ ওভারে ৩৭১, অর্থাৎ কন্সিডেড রানরেট (৩৭১÷৫৮.৮৩)=৬.৩০৬! দুই রানরেটের পার্থক্য ৫.৮৯৮-৬.৩০৫= -০.৪০৮! এবার বুঝেছেন নেদারল্যান্ডস এর কেন এই -০.৪০৮? এখন বাংলাদেশ শুধু এক উপায়েই সুপার এইটে উঠবে না, যদি নেদারল্যান্ডস শ্রীলঙ্কাকেনবড় ব্যবধানে হারায়; আর বাংলাদেশও নেপালের কাছে বড় ব্যবধানে হারে, যাতে করে বাংলাদেশ আর নেদারল্যান্ডসের রানরেয়াতের ব্যবধান অনেক কমে আসে। আবার আজকে নেপাল সাউথ আফ্রিকার সাথে ১ রানে না হেরে জিতে গেলে নেপালের পয়েন্ট হত ৩৷ তখন বাংলাদেশকে নেপালের সাথে জিততেই হতো! যাই হোক, বাংলাদেশ নেপালের সাথে জিতেই সুপার এইট খেলবে, এই আশাই করি! শুভকামনা বাংলাদেশ 🇧🇩!